দিরাই প্রতিনিধি | ২৭ ডিসেম্বর, ২০১৭
দিরাইয়ে বহুল আলোচিত দিরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের মেধাবী ছাত্রী হোমায়ারা আক্তার মুন্নী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি তানভির চৌধুরীর জমিন মঞ্জুর করেছে আদালত।
বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ আমল গ্রহণকারী আদালত তানভিরের জামিন মঞ্জুর করেন।
জামিন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে মুন্নীর চাচা নুর মিয়া বলেন, মুন্নী হত্যা মামলার আসামি তানভির চৌধুরী জমিন পাওয়ায় আমরা হতাশ হয়েছি। আমরা মুন্নীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, ১৬ ডিসেম্বর রাতে দিরাই পৌর শহরের মাদানী মহল্লার বাসায় ঢুকে দিরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের মেধাবী ছাত্রী মুন্নীকে হত্যা করে বখাটে ইয়াহিয়া। পরে ১৭ ডিসেম্বর সন্ধ্যায় ইয়াহিয়া ও তার সহযোগী তানভির চৌধুরীকে আসামি করে দিরাই থানায় হত্যা মামলা দায়ের করেন মুন্নীর মা রাহেলা বেগম।