Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে ৬৫০ ঘনফুট চুনাপাথর জব্দ

সুনামগঞ্জ ও তাহিরপুর প্রতিনিধি |  ২৮ ডিসেম্বর, ২০১৭

সুনামগঞ্জ সদরের তাহিরপুর উপজেলার চারাগাঁও থেকে বিপুল পরিমাণ চুনাপাথর জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এদিকে অন্য এক অভিযানে আশাউড়া সীমান্ত থেকে ৯ বোতল ভারতীয় মদ জব্দ করে বিজিবি

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি। এর আগে বুধবার (২৭ ডিসেম্বর) ভোরে এসব জব্দ করা হয়।

সুনামগঞ্জ-২৮ বিজিবি অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল নাসির উদ্দিন আহমেদ জানান, সদর উপজেলার আশাউড়া সীমান্ত মেইন পিলার ১২২২-এর কাছ থেকে ৯ বোতল মদ জব্দ করা হয়। এর মূল্য ১৩ হাজার ৫০০ টাকা হবে।

অপরদিকে তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্ত পিলার ১১৯৫/১-এস এর কাছ থেকে ৬৫০ ঘনফুট চুনাপাথর জব্দ করা হয়। যার মূল্য ১ লাখ ৪ হাজার টাকা।

এ ব্যাপারে স্থানীয় থানায় মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও  জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.