সিলেটটুডে ডেস্ক | ২৮ ডিসেম্বর, ২০১৭
সিলেট সিটি কর্পোরশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলের, উন্নত দেশ গড়তে ব্যবসায়ীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বৃহত্তর আখালিয়া নতুন বাজার এলাকা সমগ্র ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, যা কিছু মানুষের ক্ষতি সাধন করে তাই হারাম। যা কিছু মানুষের কল্যাণ সাধন করে তাই হালাল। প্রতিটি বস্তু বা বিষয় ভালো না মন্দ, বৈধ না অবৈধ, হালাল না হারাম তা নিভর করে ঐ বস্তুর ব্যবহারের উপর।
বুধবার (২৭ ডিসেম্বর) বৃহত্তর আখালিয়া নতুন বাজার ব্যবসায়ী ও মালিক সমিতি উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র উপরোক্ত কথাগুলো বলেন।
মেয়র ব্যবসায়ীদের মাঝে বিভাজন সৃষ্টি না করে সবাই একযোগে আদর্শ ও নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনা করে নতুন বাজার ব্যবসা সুনাম অক্ষুণ্ণ রাখার আহবান জানান।
তিনি আরো বলেন, বৃহত্তর নতুন বাজার বর্ষার মৌসুমে পানিতে প্লাবিত না হওয়ার জন্য এবং ব্যবসায়ীদের সুবিধার্থে সড়ক উঁচু করে ড্রেন সমূহকে প্রশস্ত এবং আগামী বর্ষার মৌসুমের পূর্বে এর মাধ্যমে মাটি উত্তোলন করে দেওয়া হবে। প্রতিটিকে ব্যবসায়ী কমিটিকে নিজ দায়িত্বে হকার উচ্ছেদ করে রাস্তা পরিষ্কার রাখার জন্য সহযোগিতা করতে এগিয়ে আসার আহবান জানান।
বৃহত্তর আখালিয়া নতুন বাজার ব্যবসায়ী ও মালিক সমিতি সভাপতি দিলোয়ার হোসেন জয়‘র সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন মানিক ও সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম এবং সুজন মাহমুদ‘র যৌথ পরিচালনায়, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন ৬নং টুকের বাজার ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ শহীদ আহমদ, সিলেট মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শ্রী জগদীশ চন্দ্র দাস, ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ, টুকের বাজার ইউনিয়ন ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য তারেক মিয়া বাবুল, মদিনা মার্কেট বাজার কমিটি সভাপতি আমির হোসেন, আখালিয়া নবাবী সমজিদ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি তৈয়মুর রাজা, বিশিষ্ট মুরব্বী ও সমাজসেবক রিয়াজ মিয়া, বিশিষ্ট সমাজসেবক সিরাজ খান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল রাজ্জাক ডালিম, বিশিষ্ট সমাজ সেবক ফয়জুল হক, বিল্ডিং নির্মাণ শ্রমিকের সভাপতি জাহাঙ্গীর আলম, বিশিষ্ট মুরব্বী রাজু আহমদ, আব্দুল মতিন শাহীন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নতুন বাজার ব্যবসায়ী ও মালিক সমিতির কার্যকরী কমিটির সহ-সভাপতি আব্দুল মতিন, সহ-সভাপতি কয়েছ আহমদ দুলাল, সহ-সাধারণ সম্পাদক আব্দুল আহাদ সানি, সহ-সাধারণ সম্পাদক বিদ্যুৎ দাস, কোষাধ্যক্ষ রুবেল আহমদ শাহীদ, সহ-সাংগঠনিক সম্পাদক রাজন আহমদ, ক্রীড়া সম্পাদক মীর হোসেন, প্রচার সম্পাদক খোকন মিয়া, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, ধর্ম ও সমাজ বিষয়ক সম্পাদক মাসুক মিয়া, কার্যকরী সদস্য মো. ছালেক মিয়া, হেলাল আহমদ, সহ-প্রচার সম্পাদক জুম্মন আহমদ, ও সহ-দপ্তর সম্পাদক অনুকূল চন্দ্র প্রমুখ।
অনুষ্ঠানে শেষে দিনব্যাপী খেলাধুলায় বিজয়ীদের হাতে সম্মাননা পুরষ্কার তোলে দেওয়া হয়।