বানিয়াচং প্রতিনিধি | ২৮ ডিসেম্বর, ২০১৭
বানিয়াচং এর প্রতিথযশা সাংবাদিক, দৈনিক মানবজমিন পত্রিকার হাওড় অঞ্চল প্রতিনিধি, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি ও বিশিষ্ট কলামিস্ট আখলাক হুসেইন খান খেলু’র প্রথম মৃত্যুবার্ষিকী শুক্রবার (২৯ ডিসেম্বর)।
এ উপলক্ষে মরহুম সাংবাদিক খেলু’র রুহের মাগফেরাত কামনা করে তার পরিবারের পক্ষ থেকে শুক্রবার জুম্মার নামাজের পর স্থানীয় মসজিদে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
অন্যদিকে বানিয়াচং প্রেসক্লাবের পক্ষ থেকে প্রয়াত সাংবাদিক খেলু’র স্মরণে 'হাওর বন্ধু' নামের একটি স্মরণিকা গ্রন্থ বের করতে যাচ্ছে।
উল্লেখ্য, সাংবাদিক আখলাক হোসেইন খান খেলু ২০১৬ সালের ২৯ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। কর্মজীবনে তিনি দৈনিক মানবজমিন, সমকাল, বাংলাবাজার, কালেরকন্ঠ সহ বিভিন্ন দৈনিক পত্রিকায় কাজ করেছেন। কলামিস্ট হিসেবেও ছিল তার আলাদা খ্যাতি। তিনি দীর্ঘদিন ধরে ব্রেইন টিউমারসহ নানা দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন।