Sylhet Today 24 PRINT

চা বাগানের শিক্ষার্থীদের নিয়ে স্বল্প বেতনে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং শুরু

সিলেটটুডে ডেস্ক |  ০৬ জুন, ২০১৫

শুক্রবার সকাল ১০ঘটিকায় আইডিয়াল একাডেমি জুড়ীতে “স্বপ্নকুঁড়ি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ও বিশ্ববিদ্যালয় চা ছাত্র সংসদ (উৎস)” এর সহযোগিতায় চা বাগানের ছাত্র-ছাত্রীদের ২য় বারের মতো স্বল্প পারিশ্রমিকের বিনিময়ে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপ্নকুঁড়ি সমাজ কল্যাণ সংস্থা’র সাধারণ সম্পাদক ও নির্বাহী প্রধান এবং বিশ্ববিদ্যালয় চা ছাত্র সংসদের প্রধান উপদেষ্টা বিজয় রুদ্র পাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন তৈয়বুন্নেছা খানম একাডেমি ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ মুজিবুর রহমান।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন “বিশ্ববিদ্যালয় চা ছাত্র সংসদ” এর সভাপতি মোহন রবিদাস (ঢাবি), সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছকাপন কলেজের প্রভাষক কল্যাণ প্রসূন চম্পু।

উপস্থিত ছিলেন নারায়ন কুর্মী, সভাপতি, আদিবাসী সমাজ উন্নয়ন কেন্দ্র, সুবাস রুদ্র পাল, সহকারী শিক্ষক, জুড়ী মডেল উচ্চ বিদ্যালয়, চন্দন রুদ্র পাল, সহকারী শিক্ষক, জুড়ী মডেল উচ্চ বিদ্যালয়, মনিরুল ইসলাম, প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক, জুড়ী মডেল একাডেমী, মোঃ জসিম উদ্দিন, প্রধান শিক্ষক, আইডিয়াল একাডেমী, সুরেশ কৈরি (শাবিপ্রবি) সাধারণ সম্পাদক (উৎস), প্রদীপ রবিদাস (শাবিপ্রবি) কোষাধ্যক্ষ (উৎস), রাজু কুমী (সিকৃবি), বলরাম নাইডু (শাবিপ্রবি), রাজু দেশোয়ারা (ঢাবি), জ্যোতির্ময় কানু (শাবিপ্রাবি) দেবাশীষ যাদব (এমসিক), তন্বী কুর্মী (সিমক), দিপালী কুর্মী (মৌসক), ঝুমকা রাণী পাল (এমসিক), সুজিত গোয়ালা (মৌসক), দিপংকর কর্মকার (মৌসক), অনুষ্ঠান সঞ্চালনা করেন উৎস এর সহ-সাধারণ সম্পাদক রিপন কুর্মী (সিইর্ভা)।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.