জগন্নাথপুর প্রতিনিধি | ৩০ ডিসেম্বর, ২০১৭
প্রধানমন্ত্রী কার্যালয়ের এটুআই প্রকল্পের অধীনে জাতীয় শিক্ষক সম্মেলন ২০১৭ সনের সেরা শিক্ষক এ্যাওয়ার্ড পেয়েছেন জগন্নাথপুরের দুটি উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের ৪ শিক্ষক।
তাঁরা হলেন- উপজেলার রাণীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, ওই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মোহাম্মদ নিজাম উদ্দিন, এছাড়া এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শহিদুল ইসলাম ও হাছন ফাতেমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীরেন্দ্র তালুকদার। তাঁদেরকে সেরা কন্টেন্ট নির্মাণ করায় নির্মাতার পুরস্কার প্রদান করা হয়।
সম্প্রতি কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে শিক্ষক বাতায়নের সেরা কন্টেন্ট নির্মাতা ও কন্টেন্ট তৈরি প্রতিযোগিতার সেরা ৩৫ এর শিক্ষক নিয়ে অনুষ্ঠিত ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত ওই সম্মেলনে জাতিসংঘ (ইউনেসকো) এশিয়া প্যাসিফিক এডুকেশনাল স্পেশালিস্ট কর্মকর্তা ড. জংগুই পার্ক ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক কবির বিন আনোয়ার তাঁদের হাতে এ্যাওয়ার্ড ও সনদ তুলে দেন।
উল্লেখ্য, ২০১৬ সনেও সেরা কন্টেন্ট নির্মাতার এসব পুরস্কার অর্জন করেন রাণীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সামাদ।