Sylhet Today 24 PRINT

সিলেটে ইবতেদায়ী পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে ৭৬ জন শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক |  ৩০ ডিসেম্বর, ২০১৭

সিলেটে ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হার ৯০.৪১ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ৭৬ জন শিক্ষার্থী।

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টায় ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এসময় সিলেট প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সিলেটে ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় সকল বিষয়ে অংশগ্রহণ করেছিল ৬ হাজার ৩৬৪ শিক্ষার্থী, তার মধ্যে বালক ৩ হাজার ৫৫৩ জন ও বালিকা ২ হাজার ৮১১ জন।

এদিকে অকৃতকার্য হয়েছে ৭৫৬ জন, তার মধ্যে বালক পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে ৪৬২ জন ও বালিকা ২৯৪ জন। পাসের হার বালক ৮৯ দশমিক ৮৮ শতাংশ ও বালিকা ৯০ দশমিক ৯৪ শতাংশ। ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় অনুপস্থিত ছিল ৬৭৬ জন পরীক্ষার্থী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.