Sylhet Today 24 PRINT

মাধবপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মাধবপুর প্রতিনিধি |  ৩০ ডিসেম্বর, ২০১৭

হবিগঞ্জের মাধবপুরে আউলিয়াবাদ আরকে উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার (৩০ ডিসেম্বর) সকালে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) কাজী কবির উদ্দিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন, শিক্ষক হরিষ চন্দ্র দেব, শিক্ষক সৈয়দ আসাদুজ্জামান, ব্যবস্থাপনা কমিটির সদস্য আ. জলিল, মোহাম্মদ আলী, দিলীপ দত্ত প্রমুখ।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.