তাহিরপুর প্রতিনিধি | ০৬ জুন, ২০১৫
সুনামগঞ্জ জেলার তাহিরপুরে ভারত থেকে চোরাইপথে আসা ১৫টন চুনাপাথর আটক করেছে বিজিবি। আটককৃত মালের মূল্য ২২হাজার ৫শত টাকা। গতকাল শনিবার দুপুরে উপজেলার চাঁরাগাঁও সীমান্তের কলাগাঁও পশ্চিমপাড়া এলাকা থেকে এসব অবৈধ চুনাপাথার আটক করা হয়।
স্থানীয়রা জানান- চোরাচালানী আজাদ মিয়ার নেতৃত্বে কলাগাঁও গ্রামের মনাফ মিয়া,সিদ্দিক মিয়া,আইনাল হক,বাচ্চু মিয়ার সিন্ডিকেড গত দুইদিন যাবত সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে চাঁরাগাও বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারত থেকে প্রায় ৬০ মেট্রিকটন চুনাপাথার পাচাঁর করে। তারপর সেই পাথর ঠেলাগাড়িতে পরিবহণ করে কলাগাঁও ছড়ার পশ্চিমপাড় আব্দুল আলীর বাড়ির সামনে ও মারফত আলীর পতিত বাড়ি সংলগ্ন স্থানে নিয়ে মজুদ করে।
সুনামগঞ্জ ৮ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক গোলাম মহিউদ্দিন চুনাপাথর জব্দের ব্যাপার নিশ্চিত করেছেন।