Sylhet Today 24 PRINT

দিরাইয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিশ্বজন’ এর অভিষেক

সিলেটটুডে ডেস্ক |  ৩০ ডিসেম্বর, ২০১৭

রক্ত দিন জীবন বাঁচান এই শ্লোগানকে সামনে রেখে দিরাইয়ে রক্তদাতা ও স্বেচ্ছাসেবী সংগঠন বিশ্বজন দিরাই উপজেলা কমিটির অভিষেক অনুষ্ঠান ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে উপজেলা গণ মিলনায়তন হলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিশ্বজনীন উপজেলা কমিটির সভাপতি শাহজাহান সাজুর সভাপতিত্বে ও কবি ফারুকুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসিবুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিরাই অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুজাহিদুল ইসলাম সর্দার, দিরাই থানার এএসআই নাছির উদ্দিন, বিশ্বজন জেলা কমিটির উপদেষ্টা তিমন চৌধুরী, সাধারণ সম্পাদক কর্ন দাস।

এতে আরো বক্তব্য রাখেন সাংবাদিক শাহরিয়ার সুমন, কমিটির উপদেষ্টা সাব্বির সরদার, নাঈম আহমদ, স্কাউট লিডার তায়েফ চৌধুরী, কমিটির সহ সভাপতি মহিবুর রহমান মুন্না, পাবেল জামান, সাধারণ সম্পাদক মোচ্ছাব্বির হোসাইন, সাংগঠনিক সম্পাদক সারওয়ার আহমেদ, সহ সাংগঠনিক নিলয়, সহ প্রচার সম্পাদক আব্দুল্লাহ, দপ্তর সম্পাদক মনসুর আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক জুন্নুন সরদার প্রমুখ। পরে অভিষেক অনুষ্ঠানের কেক কাটেন অতিথিবৃন্দ। অনুষ্ঠান শেষে বিনামূল্যে অর্ধশতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.