Sylhet Today 24 PRINT

সিলেট প্রেসক্লাব নির্বাচন: ইকু সভাপতি, ইকবাল সাধারণ সম্পাদক

নিজস্ব প্রতিবেদক |  ৩০ ডিসেম্বর, ২০১৭

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সিলেট প্রেসক্লাব নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ ডিসেম্বর) সিলেট প্রেসক্লাবের দ্বি-বার্ষিক এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণণাশেষে রাত সোয়া ৮টায় প্রেসক্লাব নির্বাচনের প্রিসাইডিং অফিসার এডভোকেট ই ইউ শহীদুল ইসলাম শাহীন ফলাফল ঘোষণা করেন।

দিনব্যাপী অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে ইকরামুল কবির ইকু ৫৭ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে অপর দুই প্রার্থী ইকবাল সিদ্দিকী পান ৫০ ভোট ও মোহাম্মদ বদরুদ্দোজা বদর পান ৪ ভোট।

সহ-সভাপতি পদে এনামুল হক জুবের ৫৭ ও এম এ হান্নান ৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে ফারুক আহমদ পান ৩৫ ভোট ও অপর প্রার্থী কামকামুর রাজ্জাক রুনু পান ২৭ ভোট।

সাধারণ সম্পাদক পদে ইকবাল মাহমুদ ৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ পদে অপর তিন প্রার্থী মঈনুল হক বুলবুল ৩৪ ভোট, আব্দুর রশিদ মো. রেনু ৩২ ভোট ও খালেদ আহমদ পান ৯ ভোট।

সহ-সাধারণ সম্পাদক পদে ইয়াহইয়া ফজল ৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ পদে অপর প্রার্থী মো. আবদুল আহাদ পান ৫৩ ভোট।

কোষাধ্যক্ষ পদে শাহাব উদ্দিন শিহাব ৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ পদে আব্দুল বাতিন ফয়সল ৪৩ ভোট ও ফয়সাল আমীন পান ১৫ ভোট।

ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে নূর আহমদ ৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ পদে মারুফ আহমদ পান ৫১ ভোট।

পাঠাগার ও প্রকাশনা সম্পাদক পদে খালেদ আহমদ ৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ পদে সোয়েব বাসিত ৪৫ ভোট, আহমদ মারুফ ১৫ ভোট পান।

সদস্য পদে মো. ফয়ছল আলম ৫৮ ভোট, শুয়াইবুল ইসলাম ৫২ ভোট, দিগেন সিংহ ৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ পদে অপর তিন প্রার্থী সুনীল সিংহ ৪৪ ভোট, রত্না আহমদ তামান্না ৩০ ভোট ও মো. বদরুর রহমান বাবর ১৬ ভোট পান।

নির্বাচন পরিচালনা কমিটির প্রিসাইডিং অফিসার ছিলেন এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এডভোকেট মো. ইরাফনুজ্জামান চৌধুরী ও এডভোকেট মোহাম্মদ মনির উদ্দিন।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.