সিলেটটুডে ডেস্ক | ০৬ জুন, ২০১৫
সিলেট মোটর মালিক গ্রুপ-এর নির্বাচনী সভা ও বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে আম্বরখানা নিজ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। দুটি পর্বে অনুষ্ঠিত সভায় প্রথম পর্বে বিনা প্রতিদ্ধদিন্ধতায় নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষনা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো: আব্দুস সোবহান। তার সাথে নির্বাচন পরিচালনা দায়িত্বে ছিলেন কমিটির সদস্য মো: জমির উদ্দিন, সৈয়দ ফরজান আলী।
আলহাজ্ব আব্দুর রহিমকে সিলেট মোটর মালিক গ্রুপ-এর চেয়ারম্যান ও আমিনুর রশিদ (চুনু) কে সাধারণ সম্পাদক করে ৮ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্যরা হচ্ছেন ভাইস চেয়ারম্যান (১) ফয়েজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান (২) রুহুল আলম খাঁন, সহ সধারণ সম্পাদক মো: আবুল কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক মো: নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো: বুলবুল মিয়া, সদস্য মো: এনামূল হক খাঁন, আব্দুর রহিম (সার মিয়া), কয়ছর রশিদ চৌধুরী, আব্দুল মুহিত চৌধুরী, সাদাত হোসেন, রয়ফুন নেছা, ফাতেমা বেগম জেসমিন।
দ্বিতীয় পর্বে সিলেট মোটর মালিক গ্রুপ-এর নব নির্বাচিত কমিটির চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রহিমের সভাপত্বি ও সহ সধারণ সম্পাদক মো: আবুল কাশেমের পরিচালনায় বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখনে কমিটির ভাইস চেয়ারম্যান (২) রুহুল আলম খাঁন, সদস্য বাবু রনজিৎ দত্ত্ব, মো: আমিনুল হক, মো: পারভেজ আহমদ, মো: আব্দুস সোবহান, মো: হাফিজুর রহমান। সভায় নব নির্বাচীত কমিটির চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রহিম দল মতের উর্ধ্বে উঠে সকলকে ব্যবসা পরিচালনা আহবান জানান। তিনি বলেন ব্যবসার পাশাপাশি সামাজিক দায়বদ্ধ থেকে আমাদের কাজ করতে হবে। ব্যবসার উন্নয়ন হলে সমাজ ততা দেশের উন্নয়ন সম্ভব হবে।