Sylhet Today 24 PRINT

দেশের ভেতর পাকিস্তানী দোসররা প্রভাব বিস্তারের চেষ্টা করছে: শফিক চৌধুরী

ওসমানীনগর প্রতিনিধি |  ৩১ ডিসেম্বর, ২০১৭

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, ১৯৭১ সালের দেশের সর্বস্তরের মানুষ অস্ত্র হাতে পাকবাহিনীকে তাড়িয়ে দিলেও তাদের দোসররা এখনও এ বাংলায় রয়ে গেছে। যারা এখন প্রভাব প্রতিপত্তি বিস্তারের চেষ্টা চালাচ্ছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠিত করতে হলে এদের সমাজচ্যুত করতে হবে। স্বাধীনতা বিরোধীদের চিহ্নিত করা সময়ের দাবি।

শনিবার (৩০ ডিসেম্বর) বিকালে ওসমানীনগরের সাদিপুর ইউনিয়নের বাংলা বাজারে প্রবাসী আওয়ামী লীগ নেতা হাবিব মিয়ার সংবর্ধনা ও বিভিন্ন রাজনৈতিক দল থেকে আওয়ামী লীগে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, এখন অনেকেই নিজেকে ওসমানীনগর-বালাগঞ্জ-বিশ্বনাথের উন্নয়নের রূপকার বলে দাবি করেন। কিন্তু ২০০৮ সাল পরবর্তী ৫ বছরের উন্নয়ন আর বর্তমান সময়ের উন্নয়ন বিশ্লেষণ করলে বুঝা যায় কার দৌড় কোথায়। রাস্তাঘাট, বিদ্যুৎ সমস্যা সমাধানে আমার আন্তরিকতার অভাব ছিলো না। আমি কমিশন বা ব্যক্তি স্বার্থে রাজনীতি করি না। তাই জননেত্রীর আহবানে এ আসনে নির্বাচন করা থেকে বিরত ছিলাম। কিন্তু এখন যারা দায়িত্বে আছেন তাদের উন্নয়ন চিত্র রাস্তাঘাটের দিকে তাকালেই দেখা যায়।

আগামী নির্বাচনে নৌকা মার্কার বিজয়ের মাধ্যমে জনগণ উন্নয়নের পক্ষেই রায় দেবেন এ আশা ব্যক্ত করে শফিকুর রহমান চৌধুরী বলেন, যারা রাজনীতি বুঝে না তারা নানা কথা বলে। তাদের কথায় কান না দিয়ে আগামীতে নৌকা মার্কার বিজয়ে সবাইকে এক যোগে কাজ করতে হবে।

আওয়ামী লীগ নেতা আফজল মিয়ার সভাপতিত্বে ও আবাব আহমদ তপুর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইফতেকার হোসেন পিয়ার, ওসমানীনগর আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলূ, ওসমানীনগর আওয়ামী লীগ নেতা পীর মজনু মিয়া, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগ নেতা অরুণোদয় পাল ঝলক।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রবাসী আওয়ামী লীগ নেতা ও সংবর্ধিত অতিথি হাবিব মিয়া, ওসমানীনগর যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলদার আলী, যুবলীগ নেতা কিবরিয়া মিয়া, মামুনুর রশিদ খলকু, উপজেলা ছাত্রলীগ নেতা ইমরান হোসেন, যোগদানকারী ওয়ার্ড বিএনপির সভাপতি সমছু মিয়া, যোগদানকারী যুবদল নেতা বেলাল আহমদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, আওয়ামী লীগ নেতা তফজ্জুল হোসেন, মস্তফা কামাল, ইসমাইল আলী, ফারুক মিয়া, আফরোজ মেম্বার, মখলিছ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক চঞ্চল পাল, স্থানীয় ইউপি সদস্য স্বপন মিয়া, মহিলা সদস্য আলেয়া বেগম, স্বেচ্ছাসেবকলীগ নেতা সেলিম রেজা, জুনাইদ আহমদ, সিলেট মহানগর যুবলীগ নেতা হাফিজ উদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমদ আলী, উপজেলা যুবলীগ নেতা কওছর আহমদ, মামুন আহমদ, ইউপি যুবলীগ নেতা লিটন আলী, জুয়েল মিয়া, ওবাহিদ আলী, উপজেলা ছাত্রলীগ নেতা মনজু আহমদ আলী, মাহবুব মিয়া, জাবেদ আহমদ, যুবলীগ নেতা আব্দুল মন্নান, বদরুল ইসলাম, রাজু আহমদ, ফরহাদ মিয়া।

সভায় ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি সমছু মিয়া, যুবদল নেতা বেলাল আহমদের নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দল থেকে ৯০জন নেতা-কর্মী শফিকুর রহমানের হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.