Sylhet Today 24 PRINT

ছাতকে অগ্নিকাণ্ডে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

ছাতক প্রতিনিধি |  ৩১ ডিসেম্বর, ২০১৭

ছাতকে বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। এ ঘটনায় দুইজন লোক ও ১০টি গরু আহত হয়।

শনিবার (৩১ ডিসেম্বর) গভীর রাতে জাউয়া ইউপির দেবেরগাঁও (মাঝহাটি) গ্রামের আব্দুল মনাফের পুত্র তোতা মিয়া, খলিল মিয়া, নূর মিয়া ও আমির আলীর পুত্র মাওলানা ফজলুল হক আমিনীর বাড়িতে এ ঘটনা ঘটে।

এ সময় ফায়ার সার্ভিসের কর্মী ও গ্রামবাসীর দুই ঘন্টাব্যাপী অক্লান্ত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে একটি গর্ভবতী গাভীসহ ৬টি গরু ও মালামালসহ ঘরের ৬টি রুম আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এ সময় মসজিদের ইমাম মাওলানা রুহুল আমিন খান ও কাজের লোক কেরামত আলীসহ আরো ১০টি গরু আহত হয়। এতে প্রায় ১০লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

রোববার সকালে ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন, সাবেক চেয়ারম্যান নূরুল ইসলামসহ নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ঘটনা নিশ্চিত করেছেন জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নির্মল চন্দ্র দেব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.