Sylhet Today 24 PRINT

মাধবপুরে বাসচাপায় পথচারী নিহত

মাধবপুর প্রতিনিধি |  ৩১ ডিসেম্বর, ২০১৭

হবিগঞ্জ জেলার মাধবপুরে বাসচাপায় আদম আলী (৭৫) নামের এক পথচারী নিহত হয়েছেন।

রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে হাইওয়ে ইন হোটেলের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আদম আলী উপজেলার বানেশ্বর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।

জানা যায়, রোববার দুপুরে আদম আলী রাস্তার পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় সিলেট থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস তাকে চাপ দিলে ঘটনাস্থলেই মারা যান আদম আলী।

পরে খবর পেয়ে পুলিশ বিকেল ৩টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.