মাধবপুর প্রতিনিধি | ৩১ ডিসেম্বর, ২০১৭
হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের ৮ নারী সদস্যকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে স্বর্ণ ও রূপা উদ্ধার করা হয়।
রোববার (৩১ ডিসেম্বর) সকালে তাদের হবিগঞ্জ বিচারিক আদালতে হাজির করা হলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করে।
শনিবার রাত ৮ টা দিকে থানার উপ-পরিদর্শক(এসআই) শামসে তাব্রীজ মাধবপুর সদর বাস ষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতরা হল ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের সালেক মিয়ার স্ত্রী পারভিন বেগম (৩৫), শফিক মিয়ার স্ত্রী স্বপ্না বেগম(৩০), সোলাইমান হোসেনের স্ত্রী বানেছা বেগম(২৬), মাসুদ মিয়ার স্ত্রী মৌসুমি বেগম(২৫), খলিল মিয়ার স্ত্রী চান বানু(৩০), সিদ্দিক আলীর স্ত্রী জ্যেৎসা বেগম (৪০) মোহাম্মদ আলীর স্ত্রী লিল মোহর (৩৫) নাসিরনগর গ্রামের মজনু মিয়ার স্ত্রী হামিদা বেগম (৩৪)।
এসআই শামসে তাব্রীজ জানান, তারা আন্তজেলা ছিনতাই চক্রের সদস্য। তাদের কাছ থেকে প্রায় ২ ভরি স্বর্ণ ও সাড়ে ৭ ভরি রূপা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে বলে জানান তিনি।