সিলেটটুডে ডেস্ক | ৩১ ডিসেম্বর, ২০১৭
ফাইল ছবি
আগামী ১২ জানুয়ারি টঙ্গীর তুরাগ তীরে শুরু হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। প্রথম পর্বে (১২-১৪ জানুয়ারি) সিলেটসহ ১৯ জেলার ধর্মপ্রাণ মুসলমানরা অংশগ্রহণ করবেন। দ্বিতীয় পর্বে (১৯-২১ জানুয়ারি) দেশের ১৩ জেলার মুসল্লিরা অংশ নেবেন। ইজতেমাকে সফল করতে ইতিমধ্যে শুরু হয়েছে জোর প্রস্তুতি।
প্রথম পর্বে (১২-১৪ জানুয়ারি) অংশগ্রহণকারী জেলাগুলো হলো
সিলেট, নারায়ণগঞ্জ, শেরপুর, নীলফামারী, সিরাজগঞ্জ, নাটোর, গাইবান্ধা, লক্ষীপুর, চট্টগ্রাম, নড়াইল, মাদারীপুর, ভোলা, মাগুরা, পটুয়াখালী, ঝালকাঠি, পঞ্চগড়, নেত্রকোনা, নরসিংদী এবং বগুড়া।
দ্বিতীয় পর্বে (১৯-২১ জানুয়ারি) অংশগ্রহণকারী জেলাগুলো হলো
ঢাকা, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, কুড়িগ্রাম, ঝিনাইদহ, ফেনী, চুয়াডাঙ্গা, কুমিল্লা, রাজশাহী, খুলনা, ঠাকুরগাঁও এবং পিরোজপুর।
২০১১ সাল থেকে ভিড় এড়াতে নিরাপদে মানুষের চলাচল নির্বিঘ্ন করতে ২ ধাপে বিশ্ব ইজতেমা আয়োজনের ব্যবস্থা গ্রহণ করা হয়। পর্যায়ক্রমে বিশ্ব ইজতেমার আয়োজনকে আরো সুন্দর করার লক্ষ্যে বর্তমানে সারাদেশের মানুষকে ২ ভাগে ভাগ করে ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। যার ফলে এক বছর পর পর সারাদেশের মানুষ ইজতেমায় অংশগ্রহণ করতে পারবে। তবে বিদেশি মেহমানরা থাকবে এ বিভাজনমুক্ত। তাঁরা প্রতি বছরের প্রত্যেক পর্বেই অংশগ্রহণ করতে পারবে।