Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে ৩ দিনব্যাপী চারুকলা প্রদর্শনী শুরু সোমবার

হবিগঞ্জ প্রতিনিধি |  ৩১ ডিসেম্বর, ২০১৭

নতুন বছরের শুরুতেই হবিগঞ্জে আয়োজন করা হয়েছে ৩ দিনব্যাপী চারুকলা প্রদর্শনীর। জেলা শিল্পকলা একাডেমি প্রথমবারের মতো ৩ দিনব্যাপী চারুকলা প্রদর্শনী ২০১৮ আয়োজন করেছে। ১ জানুয়ারি বিকাল সাড়ে ৩টায় প্রদর্শনীর উদ্বোধন করবেন জেলা প্রশাসক মনীষ চাকমা।

জেলা শিল্পকলা একাডেমি প্রশিক্ষণ কেন্দ্রের চারুকলা বিভাগের বার্ষিক চারুকলা প্রদর্শনীর অংশ হিসেবে একাডেমির প্রশিক্ষণার্থী ও জেলার নবীন ও বিশিষ্ট চারুশল্পীদের চিত্রকর্ম প্রদর্শিত হবে।

১ থেকে ৩ জানুয়ারি পর্যন্ত প্রদর্শনীটি চলবে প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

এ ব্যাপারে জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত জানান, প্রদর্শনীটি সকলের জন্য উন্মুক্ত। হবিগঞ্জের চারুশিল্পীসহ সকলকে এ প্রদর্শনী উপভোগ করার জন্য অনুরোধ জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.