Sylhet Today 24 PRINT

ছাতকে জহিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠিত

ছাতক প্রতিনিধি |  ০১ জানুয়ারী, ২০১৮

ছাতকে ভাতগাও ইউপির জহিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।

রোববার (৩১ ডিসেম্বর) বিদ্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বন্ধন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মুক্তিযোদ্ধা আব্দুল মানিকের সভাপতিত্বে ও সংস্থার ক্রীড়া সম্পাদক আব্দুল মোমিনের পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, সংস্থার সাধারণ সম্পাদক আবিদুর রহমান। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভাতগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি দবিরুল ইসলাম দবির।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক প্রধান শিক্ষক খলিলুর রহমান, ইউনিয়ন যুবলীগ সভাপতি সাবেক মেম্বার গৌছ উদ্দিন খান, জহিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম, ছাতক প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সাংবাদিক আমিনুল ইসলাম হিরণ, প্রভাষক সাজ্জাদুর রহমান, শিক্ষক আবু তাহের, মন্ডলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জমিরুল হক, সোহেল মিয়া, ধর্ম সম্পাদক সাইদুজ্জামান, সমাজ কল্যাণ সম্পাদক জুনেদ আহমদ, প্রচার সম্পাদক রায়হান আহমদ সাহেল। উপস্থিত ছিলেন, হাজি আব্দুল বাকী, নূরুল হক, আবুল লেইছ, আলমগির হোসেন, মামুনুর রশিদ (লেবু), সেপু মিয়া, মাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আকিকুর রহমান, সহ-অর্থ সম্পাদক রুমেল মিয়া, নাজমুল ইসলাম, রেজা মিয়া, মতিউর রহমান জুনেদ, কামরান আহমদ, মামুনুর রশীদ, হাসান, সাইফ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.