সিলেটটুডে ডেস্ক | ০৬ জুন, ২০১৫
অবৈধ পথে মানব পাচার, অব্যাহত নারী ও শিশুর প্রতি যৌন সন্ত্রাস ও অনন্ত বিজয় দাশ হত্যাকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ যুব ইউনিয়ন সিলেট জেলা সংসদের উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিজ্ঞানমনষ্ক লেখক অনন্ত বিজয় দাসের হত্যাকাণ্ডের উদ্বেগ প্রকাশ করে সমাবেশে বক্তারা বলেন, প্রায় এক মাস অতিবাহিত হলেও এই নারকীয় হত্যাকাণ্ডের কোন সুরাহা হয়নি। পুলিশের এই নিরবতা জাতিকে হতবাক করেছে। প্রশাসনের সর্বোচ্চ মহলের দৃষ্টি আকর্ষন করে এই হত্যাকাণ্ডের মূল রহস্য অবিলম্বে উম্মোচন করার জন্য আহবান জানান তারা।
সাগরপথে মানবপাচার অবিলম্বে বন্ধ করে দেশে কর্মসংস্থান সৃষ্টি করে মানুষকে মানুষের মতো বাঁচতে দেয়ার আহবান জানান বক্তারা। দেশে অব্যাহতভাবে নারী ও শিশুদের প্রতি যে যৌনসন্ত্রাস চলছে তা জাতির জন্য কলঙ্কজনক। বক্তারা প্রশাসনের কঠোর হস্তে দমনের আহবান জানান।
বাংলাদেশ যুব ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি খায়রুল হাছানের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক নিরঞ্জন দাস খোকনের পরিচালনায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে শনিবার বিকেল ৫ টায় অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন গণতন্ত্রী পার্টি কেন্দ্রীয় কমিটির সভাপতি ব্যারিস্টার আরশ আলী, সাম্যবাদী দল সিলেটের সাধারণ সম্পাদক ধীরেন সিংহ, সিলেট জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সিকন্দর আলী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলার সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, বাসদ সিলেট জেলা সমন্বয়ক আবু জাফর, উদীচী সিলেটের সভাপতি এ কে শেরাম, খেলাঘর সিলেট জেলা কমিটির সভাপতি পুরঞ্জয় চক্রবর্তী বাবলা, প্রগতি লেখক সংঘ সিলেট জেলার সাধারণ সম্পাদক মাধব রায়, যুব ইউনিয়ন সিলেট জেলার প্রচার সম্পাদক এস কে শাকিল, যুব মৈত্রী সিলেট মহানগরের সাধারণ সম্পাদক ইউসুফ আহমদ, ছাত্র ইউনিয়ন শাবিপ্রবি সংসদের সভাপতি শ্রীকান্ত শর্মা প্রমুখ।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিপিবি নেতা বাদল কর, জাসদ সিলেট জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী, ডা. বীরেন্দ্র চন্দ্র দেব, এনায়েত হাসান মানিক, বাংলদেশ যুব ইউনিয়ন সিলেটের সাবেক সভাপতি এডভোকেট মঈন উদ্দিন আহমদ জালাল, সিপিবি নেতা তুহিন কান্তি ধর, উদীচীর সাধারণ সম্পাদক রতন দেব, যুব ইউনিয়ন সিলেটের সাধারণ সম্পাদক বিএইচ আবীর, নারী মুক্তি কেন্দ্রের ইন্দ্রানী সেন সম্পা, ছাত্র ইউনিয়ন শাবিপ্রবি সংসদের সাধারণ সম্পাদক স্বপন দেবনাথ প্রমুখ।