Sylhet Today 24 PRINT

নেতাকর্মীর পেট না ভরে দেশের উন্নয়ন করেছে জাতীয় পার্টি: এমপি এহিয়া

ওসমানীনগর প্রতিনিধি |  ০১ জানুয়ারী, ২০১৮

জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া বলেছেন, জাতীয় পার্টি তথা সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শাসন আমলে পার্টি বা পার্টির নেতাকর্মীর পেট না ভরে বাংলাদেশের নজিরবিহীন উন্নয়ন করেছেন। স্বাধীনতার পর থেকে যত সরকারই দেশের ক্ষমতায় আসীন হয়েছে তার মধ্যে এরশাদ সরকারের আমলেই দেশের বিভিন্ন সেক্টরে সর্বাধিক উন্নয়ন করা হয়েছে।

সোমবার (১ জানুয়ারি) বিকেলে জাতীয় পার্টির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলার গোয়ালাবাজারে ওসমানীনগর উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের আয়োজনে আনন্দ মিছিল শেষে পথ সভায় প্রধান অতিথির বক্তব্য কালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা জাতীয় পার্টির সভাপতি সুফি মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মকবুল হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুব সংহতি নেতা ও সিলেট জেলা পরিষদ সদস্য মো. আশিক মিয়া।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় পার্টি নেতা সিরাজ মিয়া, সৈয়দুল ইসলাম সৈয়দ, শেখ আব্দুল মালিক, দুদু মিয়া, শামিম আহমদ, তাজিদ বকস লিমন, হাজী আব্দুল গফুর, মুহিম আলী, শামিম আহমদ, মখলিছ মিয়া, তেরাব আলী, আফতাব আলী, আং মোমিন, সৈয়দ হেকিম আলী, ইউপি সদস্য জয়নুল হক ধন মিয়া, আনসর মিয়া, আমিরুল ইসলাম শিকদার, আতিক আহমদ, আব্দুল বশির, আব্দুল আজিজ, আলকাছ মিয়া, ফজলু নিয়া, যুব সংহতি নেতা ফরিদ আহমদ, আতিক আহমদ, আকতার মিয়া, মুকিদ মিয়া, দেলওয়ার হোসেন, ঝুনুর মিয়া, মায়াদ আলী,আব্দুস শহীদ, জামাল আহমদ, জাহঙ্গীর আলম, জনি, আকতার মিয়া, সুমন আচার্য্য, আং লতিফ, ছাত্র সমাজ আহবায়ক জাবের আহমদ চৌধুরী, মিজানুর রহমান কাইয়ূম রাজ, জাহঙ্গীর আলম চৌধুরী, তামিম আহমদ শিপু ও দিনার হোসেন।

এর আগে ইয়াহইয়া চৌধুরী ও আশিক মিয়ার নেতৃত্বে উপজেলার গোয়ালাবাজার লাইটেস স্ট্যান্ড থেকে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে একটি বিশাল আনন্দ মিছিল সিলেট-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় লাইটেস স্ট্যান্ডে এসে পথসভায় অনুষ্ঠিত হয়।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.