Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে ট্রাকচাপায় পথচারী নিহত

গোয়াইনঘাট প্রতিনিধি |  ০১ জানুয়ারী, ২০১৮

সিলেটের গোয়াইনঘাটে ট্রাকচাপায় এক পথচারী নিহত হয়েছে। নিহত ব্যক্তি উপজেলার আঙ্গারজুর গ্রামের মৃত হাজির আলীর ছেলে আলিম উদ্দিন (৩২)।

সোমবার (১ জানুয়ারি) সকাল ১১টায় সালুটিকর-গোয়াইনঘাট সড়কের আঙ্গারজুর পূর্বপাড়া নয়া বাজারে এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১ টায় সালুটিকর-গোয়াইনঘাট সড়কের আঙ্গারজুর পূর্বপাড়া নয়া বাজারে গোয়াইনঘাট থেকে সিলেটগামী (অনটেস্ট) একটি ট্রাক আলিম উদ্দিনকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হয়।

গোয়াইনঘাট থানার ওসি মো. দেলওয়ার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.