Sylhet Today 24 PRINT

নতুন বই পাওয়ার আনন্দে উল্লাসিত গোলাপগঞ্জের শিক্ষার্থীরা

সিলেটটুডে ডেস্ক  |  ০১ জানুয়ারী, ২০১৮

বছরের প্রথম দিনে নতুন বই পাওয়ার আনন্দে উল্লাসিত সিলেটের গোলাপগঞ্জের শিক্ষার্থীরা। বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সোমবার (১ জানুয়ারি) সকালে উপজেলার সকল বিদ্যালয়ে শুরু হয় বই বিতরণ উৎসব।

উপজেলার শিলঘাট ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি ও প্রাক্তন শিক্ষক জনাব হারুন রশিদ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোৎস্না রানী গুপ্ত সহ সকল সহকারি শিক্ষকরা সে সময় উপস্থিত ছিলেন। এছাড়াও নতুন বইয়ের নতুন গন্ধ নেয়ার আনন্দে ছাত্র অভিভাবকের সরগরম উপস্থিতি লক্ষ্য করা যায়।

বরাবরের মত কৃতিত্ব বহনকারী বিদ্যালয়টি এ বছরও প্রাথমিক শিক্ষা সমাপণী পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ সহ ৩টি এ প্লাস ফলাফল অর্জন করে।

বিদ্যালয়ের সহ সভাপতি উনার বক্তব্যে অভিভাবকদের সচেতনতা দেখে আনন্দ প্রকাশ করেন এবং বিদ্যালয়টি যেন তার কৃতিত্ব সমুজ্জ্বল ধারায় অটুট রাখতে পারে সেজন্য শিক্ষকদের প্রতি অনুরোধ রাখেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.