Sylhet Today 24 PRINT

বড়লেখায় হাকালুকি পাড়ে বই উৎসব

বড়লেখা প্রতিনিধি |  ০১ জানুয়ারী, ২০১৮

সারাদেশের মতো মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় প্রাথমিক, মাধ্যমিক ও ইবতেদায়ির শিক্ষার্থীদের মাঝে উৎসবের মাধ্যমে নতুন পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। উৎসব মুখর পরিবেশে এবার উপজেলার হাকালুকি হাওড় পারের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বই বিতরণ করা হয়েছে। বই উৎসবে আনন্দে উদ্বেল শিক্ষার্থীদের সাথে আসেন তাদের অভিভাবকরা।

সোমবার (১ জানুয়ারি) সকালে শহরের সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে পাঠ্যপুস্তক উৎসবের সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সুহেল মাহমুদ।

সকাল সাড়ে ১১টায় হাকালুকি পাড়ের তালিমপুর ইউনিয়নের কানসাই হাকালুকি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস।

এতে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রাক্তন শিক্ষক এনাম উদ্দিনের সভাপতিত্বে ও শিক্ষক আব্দুল জলিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা মাকসুদা বেগম, সাংবাদিক তপন কুমার দাস, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জালাল উদ্দিন, তাজ উদ্দিন, জুনেদ আহমদ, শিক্ষক সুবুধ চন্দ্র দাস, মো. সালাহ উদ্দিন, কৌশিক চন্দ্র দাস, মৌলানা ফখরুল ইসলাম প্রমুখ।

এছাড়া এদিন শহরের এমএইচএস সরকারি প্রাথমিক বিদ্যালয়, ষাটমা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাকালুকি উচ্চ বিদ্যালয়, হাকালুকি পাড়ের হাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল, বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়, পাথারিয়া ছোটলিখা উচ্চ বিদ্যালয়, মাইজগ্রাম উচ্চ বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা আয়োজনে বই উৎসব ও শিশুবরণ অনুষ্ঠিত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.