Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে টিকা বঞ্চিত ৭ শতাধিক মা ও শিশু

বিশ্বনাথ প্রতিনিধি |  ০১ জানুয়ারী, ২০১৮

সিলেটের বিশ্বনাথে কর্মরত স্বাস্থ্য সহকারিদের কর্মবিরতি পালন করায় উপজেলার ৪ ইউনিয়নের ৭ শতাধিক মা ও শিশুরা টিকা থেকে বঞ্চিত হয়েছেন।

সোমবার (১ জানুয়ারি) দুপুরে কাদিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টেকনিক্যাল পদমর্যাদা ও বেতনস্কেলসহ চারদফা দাবিতে স্বাস্থ্য-সহকারিরা এ কর্মবিরতি পালন করেন।

এ কারণে বিশ্বনাথ, অলংকারী, দৌলতপুর ও রামপাশা ইউনিয়নের প্রায় ৭ শতাধিক মা, শিশু ও কিশোরী টিকা থেকে বঞ্চিত হন।

কর্মবিরতি পালনকালে বক্তব্য রাখেন, স্বাস্থ্য সহকারি সুপ্তা ভট্টাচার্য্য, সফিকুল ইসলাম, ফজলে করিম চৌধুরী, অজিত কুমার দে, দিবাংশু গুণ, এনায়েত মৌলা, মুহিবুর রহমান, আরজ আলী, শিখা রাণী দাস, সুব্রত দে সুমন ও পিযুষ দেব।

বক্তব্যে তারা বলেন, দাবি না মানা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এই কর্মবিরতি পালন করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.