Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে ৪ দফা দাবীতে কর্মবিরতিতে স্বাস্থ্য সহকারীরা

মৌলভীবাজার প্রতিনিধি |  ০১ জানুয়ারী, ২০১৮

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ৪ দফা দাবি নিয়ে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি পালন করছেন মৌলভীবাজারের স্বাস্থ্য সহকারীরা।

সোমবার (১ জানুয়ারি) সকালে শহরের পুরাতন হাসপাতালে সড়কের সদর উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে এ কর্মসূচি শুরু হয়।

স্বাস্থ্য-সহকারীরা জানান, টেকনিক্যাল বেতন স্কেলসহ পদমর্যাদা, মাঠ ভ্রমণ ভাতা ও ঝুঁকি ভাতা মুল বেতনের ৩০ ভাগ, প্রতি ৬ হাজারে একজন করে স্বাস্থ্য সহকারী পদে নিয়োগসহ শুন্যপদে নিয়োগ এবং ১০ ভাগ পোষ্য কোটাসহ মোট ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যেই তারা এ পদক্ষেপ গ্রহণ করেছেন ।

মৌলভীবাজার সদর উপজেলার স্বাস্থ্য সহকারীদের সভাপতি বেবি চৌধুরী বলেন, ১৯৯৮ সালে শেখ হাসিনা যে ঘোষণা দেন তার বাস্তবায়ন তারা চান। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

কর্মসূচি পালনকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সহকারী এসোসিয়েশনের এবং কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রাধিকা রঞ্জন দেব,সাধারণ সম্পাদক মো. বদরুল হক, সোহেল আহমদ, উপানন্দ বর্মণ, মো. সেলিম মিয়া প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.