বড়লেখা প্রতিনিধি | ০১ জানুয়ারী, ২০১৮
মৌলভীবাজারের বড়লেখায় ট্রাক, পিকআপ, ট্যাংক-লরি ও ট্রাক্টর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-২৪০৩) এর উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন গত শুক্রবার শহরের মোহাম্মদিয়া মাদ্রাসায় সম্পন্ন হয়েছে।
এতে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জেলা ট্রাক, পিকআপ ও ট্যাংক-লরি ও ট্রাক্টর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক অদুদ মিয়া।
নির্বাচনে ছাতা প্রতীক নিয়ে মোঃ মঈন উদ্দিন সভাপতি ও মই প্রতীক নিয়ে মোঃ জাবের উদ্দিন সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন।