Sylhet Today 24 PRINT

সাহেল সামাদ-এর গ্রেফতারে সিলেট জেলা ছাত্রদলের নিন্দা

ডেস্ক রিপোর্ট |  ০৬ জুন, ২০১৫

বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাহেল সামাদকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে নি:শর্ত মুক্তি চেয়েছেন সিলেট জেলা ছাত্রদল সভাপতি সাঈদ আহমদ ও সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্না।

এক বিবৃতিতে সরকারের বিরুদ্ধে হুশিয়ারী উচ্চারণ করে জানানো হয়- "অবিলম্বে সাহেল সামাদসহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দেওয়া না হলে ধারাবাহিক গণ-আন্দোলনের মাধ্যমে জনতার বিজয় সুনিশ্চিত করে গনতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে কারাবন্দি সকল নেতাকর্মীকে মুক্ত করে ফুলের মালা গলায় দিয়ে বীরের বেশে বরণ করে নিতে সিলেট জেলা ছাত্রদল বদ্ধপরিকর"। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.