Sylhet Today 24 PRINT

ছাতকে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিলেটটুডে ডেস্ক  |  ০১ জানুয়ারী, ২০১৮

সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সারাদেশের ন্যায় সোমবার দুপুরে ছাতকের দলীয় কার্যালয়ে ছাত্রদল ছাতক উপজেলা,পৌর, ছাতক ডিগ্রী কলেজ, ছাতক টেকনিক্যাল কলেজ শাখার উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

পরে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন।

পৌর ছাত্রদলের সভাপতি তোফায়েল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মুনিম মামুনের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপি নেতা ফজলুল করিম বকুল, সামছুর রহমান সামছু, বিএনপি নেতা কয়েছ আহমদ।

বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি ফখর উদ্দিন, আরিফ বিল্লাহ, তারেক আহমদ, সাধারণ সম্পাদক ফয়জুল আহমদ পাবেল, যুগ্ম সম্পাদক ইজাজুল হক রনি, ছাত্রদল নেতা, কামরুল হাসান রুকন, সুজন ইমদাদ কানন, মুহিত আহমদ, আব্দুল্লাহ সনী, রাহেল আহমদ, ছাদিক মিয়া, ফজলে রাব্বি, মোশতাক আহমদ, বকুল মিয়া, জসিম উদ্দিন, মাহিব, জুবায়েদ, নাজমুল হুদা জুয়েল, মাহিদ, সানোয়ার, নাজিম উদ্দিন, সোহান, তৈয়ব আহমদ, দেলোয়ার হোসেন, রেজাউল করিম, সুজন, রায়হান, জালাল উদ্দিন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.