Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে ২৫০টি প্রতিষ্ঠানে ৫লক্ষাধিক বই বিতরণ

জগন্নাথপুর প্রতিনিধি  |  ০২ জানুয়ারী, ২০১৮

ইংরেজি নববর্ষের প্রথম দিনে জগন্নাথপুরের প্রায় সবকয়টি প্রাথমিক-ইবতেদায়ী ও মাধ্যমিক-দাখিল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বই। নতুন বই পেয়ে উল্লাসিত হয়েছে তারা।

এবার উপজেলার প্রায় দুই শত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পেয়েছে প্রায় ১লক্ষাধিক নতুন বই। প্রাথমিক থেকে মাধ্যমিক স্তুরের শিক্ষার্থীরাও বাদ পরেনি নতুন বই পাওয়া থেকে; তারাও ক্লাস সিক্স থেকে নাইন পর্যন্ত প্রায় ৪লক্ষাধিক বই পেয়ে আনন্দে উল্লাসিত হয়ে নাচ গান করে বই হাতে নিয়ে বাড়ীতে ফিরে যাইতে দেখা গেছে।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত আনন্দঘন মুহুত্বে বই বিতরণ করেন সংশ্লিষ্টরা।

বই বিতরণ উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে আলোচনা সভা করেছেন। তাদের মধ্যে পৌর শহরের কেশবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফররুখ আহমদের সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক আব্দুল আলিমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ডা. মতিউর রহমান বাদশা মিয়া।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেশবপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল খালিক খাঁন, রইছ উদ্দিন, হারেছ মিয়া, পারভিন বেগম, সুলতানা বেগম, অভিভাবক আলাল হোসেন, হুসনারা বেগম, মায়া বেগম, সালমা বেগম, স্কুল শিক্ষার্থী তাহমিনা আক্তার সিমতিয়া, শামীমা, মারুফ বিল্লাহ প্রমুখ।

এদিকে- উপজেলার পাটলী ইউনিয়নের রসুলগঞ্জ আব্দুল কাদির মেহেরুন্নেছা উচ্চ বিদ্যালয়েও বই বিতরণ। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি শফিকুল আলম, প্রধান শিক্ষক শামিম মিয়া, প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য হাজী সুন্দর আলী, আব্দুন নুর, সহকারী শিক্ষক মাওলানা হোসাইন আহমদ, আবুল কাশেম, ফুলনেছা তাহেরা, সাবেক ছাত্র তরুন সমাজ সেবক ইসলাম উদ্দিন জসিম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.