সুনামগঞ্জ প্রতিনিধি | ০৬ জুন, ২০১৫
সুনামগঞ্জে বজ্রপাতে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেল ৩টায় ধর্মপাশার মধ্যনগরে ও সাড়ে ৫টায় পৌরশহরের নবীনগর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার বিকেল ৩টায় ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানার চামরাদানি ইউনিয়নের টেপিরকোনা গ্রামের কৃষক হেফজুল মিয়ার শিশু কন্যা ফুলফুটি আক্তার বাড়ির আঙ্গিনায় অন্য শিশুদের সাথে খেলা করছিলো। এমন সময় আকস্মিক বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মধ্যনগর থানার এসআই মোরাদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে জেলার জামালগঞ্জ উপজেলার ভীমখালি ইউপির ধোপাখালি গ্রামের আরিফ আলীর ছেলে পৌরশহরের নবীনগর এলাকায় তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসে। শনিবার বিকেল সাড়ে ৫ টায় আত্মীয়ের বাড়ির আঙ্গিনায় আফজাল খেলা করছিলো এমন সময় আকম্মিক বজ্রপাতে আক্রান্ত হলে তাকে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
আফজাল মিয়াভীম খালিগনি বক্স প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।