Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে গৃহবধূর আত্মহত্যা

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ০২ জানুয়ারী, ২০১৮

গোলাপগঞ্জে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। নিহত গৃহবধূর নাম প্রিয়াংকা (২৫)। তিনি উপজেলার ঢাকাদক্ষিণ এলাকার দত্তরাইল গ্রামের অনুপ দেব’র স্ত্রী।

মঙ্গলবার (২ জানুয়ারি) এ ঘটনার পর পুলিশ তাঁর লাশ উদ্ধার করে হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে প্রিয়াংকা নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করলে পরিবারের লোকজন তা দেখে তাৎক্ষণিক পুলিশকে খবর দেয়। ঘটনার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করে।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি (প্রশাসন) একেএম ফজলুল হক শিবলি ঘটনার সততা নিশ্চিত করে বলেন, এ ঘটনাটি প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.