Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের পূর্ণাঙ্গ কমিটি গঠন

জগন্নাথপুর প্রতিনিধি |  ০২ জানুয়ারী, ২০১৮

সুনামগঞ্জের জগন্নাথপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে প্রতিষ্ঠানের সভাকক্ষে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচিত ৪ অভিভাবক সদস্য ও দুইজন শিক্ষক প্রতিনিধিদের নিয়ে স্কুল ম্যানেজিং কমিটি একটি সভা অনুষ্ঠিত হয়।

এতে সর্বসম্মতিক্রমে বিশিষ্ট শিক্ষানুরাগী হরুন মিয়াকে সভাপতি করে এবং উপজেলা যুবলীগ নেতা মো. আনহার মিয়াকে শিক্ষানুরাগী করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

কমিটিতে নির্বাচিত অভিভাবক সদস্যরা হলেন আনোয়ারা বেগম, কদ্দুস মিয়া, সুহেল খাঁন, আব্দুর রাজ্জাক ও শিক্ষক প্রতিনিধি মো. সাইকুল ইসলাম ও শহীদুল ইসলাম।

এসব তথ্য নিশ্চিত করেছেন ইরালিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমিটির সদস্য সচিব দিবানন্দ কুমার দাস।

পরে নির্বাচিত ওই কমিটির প্রত্যেক নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.