Sylhet Today 24 PRINT

বড়লেখায় ১৭টি বিদ্যালয়ে ‘মিড ডে হট মিল’ চালু

বড়লেখা প্রতিনিধি  |  ০২ জানুয়ারী, ২০১৮

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের ১৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড ডে হট মিল’ কার্যক্রম চালু করা হয়েছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে ইউনিয়নের চান্দগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রম চালু করা হয়। এদিন ওই ১৭টি বিদ্যালয়ের এক হাজার ৫০০ শিক্ষার্থীর মধ্যে টিফিন বক্স বিতরণ করা হয়েছে।

নিজ বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ময়নুল হকের ব্যক্তিগত উদ্যোগে এই কার্যক্রম চালু হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ ও স্থানীয় সাংসদ মো. শাহাব উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিজ বাহাদুরপুরের ইউপি চেয়ারম্যান মো. ময়নুল হক।

প্রাথমিক শিক্ষক নিবেদিতা দাস, শাবলু মিয়া ও আব্দুল হামিদের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান সুয়েব আহমদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দিন, নারী শিক্ষা একাডেমি ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবদুলাল ধর, চান্দগ্রাম এইউ ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মোস্তাক আহমদ চৌধুরী, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, প্রাক্তন শিক্ষক মিহির রঞ্জন দাস, সহকারী শিক্ষা কর্মকর্তা পার্থ পাল, উপজেলা আ’লীগ নেতা জহুরুল ইসলাম, প্রধান শিক্ষক মঞ্জুলাল দে, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস শাকুর, সাধারণ সম্পাদক খয়রুল আলম নুনু, যুবলীগ নেতা মাহফুজুল করিম প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চান্দগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল বর্ধন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.