শ্রীমঙ্গল প্রতিনিধি | ০৩ জানুয়ারী, ২০১৮
মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের কালীঘাট রোডের বিজিবি ক্যাম্পের ভেতরে একটি হেলিকপ্টার জরুরি অবতরণ করেছে।
বুধবার (৩ জানুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লে. কর্নেল রাশেদুল হাসান। তিনি বলেন, কোনো সমস্যার কারণে হেলিকপ্টারটি জরুরি অবতরণ করেছে। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পাইলট সুস্থ আছেন।
পরবর্তীতে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।