Sylhet Today 24 PRINT

জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে ছাতকে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ছাতক প্রতিনিধি |  ০৩ জানুয়ারী, ২০১৮

ছাতকে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে শহরে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালি শেষে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসির উল্লাহ খানের সভাপতিত্বে ও ইউআরসি কর্মকর্তা মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার খান, সহকারি কমিশনার (ভূমি), সোনিয়া সুলতানা, আওয়ামী লীগ নেতা সৈয়দ আহমদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. খালেদ কনক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা খান লিমা।

এতে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন মাস্টার, মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, নুরুল আমিন, সূর্যের হাসি ক্লিনিকের পরিচালক স্বপ্না বেগম প্রমুখ। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিছুর রহমান খান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.