Sylhet Today 24 PRINT

দোয়ারাবাজারে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

ছাতক প্রতিনিধি |  ০৩ জানুয়ারী, ২০১৮

সুনামগঞ্জের দোয়ারাবাজারে সবুজ মিয়া (১০) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে সে নিখোঁজ ছিল।

বুধবার (৩ জানুয়ারি) সকাল ১১টায় বাড়ির পাশের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে উপজেলার সদর ইউনিয়নের নৈনগাঁও গ্রামের সৌদি প্রবাসী তেরাই মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়‚ সবুজ মিয়া গতকাল মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে বেড়িয়ে গেলে তাকে আর পাওয়া যায় নি। অবশেষে অনেক খোজাখোজির পর বুধবার সকাল ১১টায় বাড়ির পাশের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.