Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে সন্তানের সাথে অভিমানে মায়ের আত্মহত্যা

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ০৩ জানুয়ারী, ২০১৮

সিলেটের গোলাপগঞ্জে সন্তানের সাথে অভিমান করে মায়ের আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহতের নাম সুজেলা বেগম (৪৫)।

বুধবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার রায়গড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুজেলা একই এলাকার আলাউদ্দিনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় সুজেলা বেগম নিজ ছেলে বদরুল ইসলামের উপর অভিমান করে বিষ পান করলে পরিবারের লোকজন তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। মেডিকেলে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য সেলিম আহমদ জানান, এ ব্যাপারে আমাকে অবগত করেছেন নিহত সুজেলা বেগমের পরিবারের লোকজন। বিষয়টি জানার পর আমি পুলিশকে অবগত করেছি।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক শিবলি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনাটি আমি শুনেছি। তবে বিস্তারিত এখনো জানতে পারিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.