Sylhet Today 24 PRINT

নগরীর ভার্থখলা থেকে লক্ষাধিক টাকার গাঁজাসহ একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ০৩ জানুয়ারী, ২০১৮

সিলেটের দক্ষিণ সুরমা থেকে লক্ষাধিক টাকার গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ভার্থখলা এলাকার ক্বীন ব্রীজ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর নাম শেখ মনির মিয়া ওরফে কালা মনির (২৫)।

পুলিশ জানায়, দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল ফজল’র নেতৃত্বে কদমতলীর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মো. কামাল হোসেন সরকার, শামীম উদ্দিনসহ একদল পুলিশ অভিযান চালিয়ে মনিরকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে সাড়ে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহম্মদ আবদুল ওয়াহাব জানান, আটক ব্যক্তির কাছ থেকে সাড়ে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে, যার বর্তমান বাজার মূল্য ১ লাখ টাকার চেয়েও বেশি। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.