Sylhet Today 24 PRINT

ছবিতে এমসি কলেজে ছাত্রলীগের সংঘর্ষ

নিজস্ব আলোকচিত্রী |  ০৪ জানুয়ারী, ২০১৮

তিন দিন আগে প্রতিষ্ঠাবর্ষিকীতে সিলেটে সংঘাতে জড়িয়েছিলো ছাত্রদল। 

নগরীর কোর্ট পয়েন্টের ওই সংঘর্ষে নিহত হয়েছিলেন আবু হাসনাত শিমু নামে এক ছাত্রদল নেতা।

এ ঘটনার তিনদিন পর বৃহস্পতিবার সিলেটে প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগও। বৃহস্পতিবার দুপুরে সিলেট এমসি কলেজে ছাত্রলীগেোর দুই গ্রুপ সংঘাতে জড়ায়। এতে কেউ নিহত না হলেও পুরো ক্যাম্পাসে সশস্র মহড়া দেয় ছাত্রলীগ। আতঙ্ক ছড়ায় টিলাগড় এলাকায়।

সংঘর্ষে আহত হন ৪জন। ককটেল বিস্ফোরন ঘটায় দুই পক্ষই।

ছাত্রলীগকে নিয়ন্ত্রনে আনতে ৩২ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়তে হয় পুলিশকে।

এখনো টিলাগড় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। দুই পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.