Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে প্রতিপক্ষের লাঠির আঘাতে আহত ব্যক্তির মৃত্যু

চুনারুঘাট প্রতিনিধি |  ০৪ জানুয়ারী, ২০১৮

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় প্রতিপক্ষের লাঠির আঘাতে খোকন তাঁতি (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) চিকিৎসাধীন অবস্থায় চুনারুঘাট হাসপাতালে মারা যান তিনি। খোকন তাঁতি উপজেলার সাতছড়ি বাজার টিলা এলাকার দয়া তাঁতির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদক ব্যবসার জের ধরে সাতছড়ি এলাকায় বুধবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় কাজল তাঁতির সাথে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কাজল তাঁতি লাঠি (বেও) দিয়ে খোকন তাঁতিকে বুকে আঘাত করলে তিনি আহত হন।

পরে স্থানীয়রা খোকন তাঁতিকে উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে তিনি মারা যান।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.