Sylhet Today 24 PRINT

মাধবপুরে কৃষকদের সাথে কৃষি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির মতবিনিময়

মাধবপুর প্রতিনিধি |  ০৪ জানুয়ারী, ২০১৮

হবিগঞ্জের মাধবপুরে কৃষকদের সাথে ১০ম জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার আন্দিউড়া গ্রামে হবিগঞ্জ ৪ আসনের এমপি এড. মো. মাহবুব আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. মকবুল হোসেন এমপি।

উপজেলা কৃষি কর্মকর্তা আতিকুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আব্দুর মান্নান, মো. মামুনুর রশিদ কিরণ, একেএম রেজাউল করিম তানসেন, এড. উম্মে কুলসুমা স্মৃতি, কৃষি সম্প্রসারণের মহাপরিচালক খামারবাড়ীর আব্দুল আজিজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোকলেছুর রহমান, কৃষক প্রতিনিধি মোত্তাকিন চৌধুরী, আব্দুর মালেক, নাজিয়া সুলতানা প্রমুখ।

মতবিনিময় শেষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন অতিথিবৃন্দ। সভায় স্বাগত বক্তব্য রাখেন কৃষি অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.