সিলেটটুডে ডেস্ক | ০৭ জুন, ২০১৫
ঢাকা সিটি কর্পোরেশন (উত্তর) নির্বাচনে সংরক্ষিত-৩০, ৩১ ও ৩২ থেকে নবনির্বাচিত কাউন্সিলর ও কেন্দ্রীয় যুব মহিলালীগের সাংগঠনিক সম্পাদক ডেইজি সারওয়ারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ।
সিলেট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি, সিলেট ল’কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জেলার সদস্য সচিব রশিদুল ইসলাম রাশেদের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ শনিবার রাতে জিন্দাবাজারস্থ ডেইজি সারওয়ারের বাসায় গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
নবনির্বাচিত কাউন্সিলর ডেইজি সারওয়ার ছাত্রলীগের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনা বাংলা প্রতিষ্ঠা করতে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ছাত্রসমাজ তথা যুবসমাজকে মূখ্য ভূমিকা পালন করতে হবে। জননেত্রীর সাহসী ও সুযোগ্য নেতৃত্বে দেশ দ্রুত মধ্য আয়ের দেশে পরিণত হবে।তিনি জনবান্ধব ও উন্নয়নমূখী বাজেট পেশের জন্য সিলেটের কৃতি সন্তান, বাংলাদেশের সফল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে অভিননন্দন ও ধন্যবাদ জানান।
এসময় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রুহেল তালুকদার, সিলেট জেলা ছাত্রলীগ নেতা আজিজুর রহমান জনি, সোহেল আহমদ মুন্না, ফয়ছল আহমদ, জাকারিয়া আহমদ, ইফতেখারুল আলম শিশির, অঞ্জন দেব, রায়হান কবির, দেবাঞ্জন ভট্রাচার্য, কাঞ্চন মোড়ল, রাহাত আহমেদ, বিল্পব আহমদ, মোস্তাফিজ আহমেদ প্রমুখ।
উল্লেখ্য যে, গত ২৮ এপ্রিলে অনুষ্ঠিত ঢাকা সিটি কর্পোরেশন (উত্তর) নির্বাচনে সংরক্ষিত-৩০, ৩১ ও ৩২ থেকে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী হিসাবে নির্বাচন করে কাউন্সিলর নির্বাচিত হন।