Sylhet Today 24 PRINT

বড়লেখায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বড়লেখা প্রতিনিধি |  ০৪ জানুয়ারী, ২০১৮

মৌলভীবাজারের বড়লেখায় ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, কেক কাটা, র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা ছাত্রলীগ।

দুপুর বারোটায় বড়লেখা পৌরশহরের আহমদ ম্যানশনের সামনে থেকে পৌরশহরে র‌্যালী বের হয়। র‌্যালিটি পৌরশহর প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি তানিমুল ইসলাম তানিম। উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ ও যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।

অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এপিপি গোপাল দত্ত, কৃষি-বিষয়ক সম্পাদক নিয়াজ উদ্দিন, কাতার আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. কফিল উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক আব্দুল মালিক ঝুনু, উপজেলা যুবলীগের সভাপতি প্যানেল মেয়র তাজ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছালেহ্ আহমদ জুয়েল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি কামরান হোসেন, ময়নুল ইসলাম, ফরহাদ আহমদ, রাসেল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান কবির, সাংগঠনিক সম্পাদক সুমন আহমদ, জুনেদ আহমদ, রিফাত আহমদ, পৌর ছাত্রলীগের সভাপতি ছিদ্রাতুল কাদের আবির, সাধারণ সম্পাদক কাউন্সিলর রাহেন পারভেজ রিপন, বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রব বাবু প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগ’র সভাপতি, সম্পাদকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.