Sylhet Today 24 PRINT

দিরাইয়ে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

দিরাই প্রতিনিধি |  ০৪ জানুয়ারী, ২০১৮

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সুনামগঞ্জের দিরাইর পল্লীতে ছোট ভাইয়ের রডের আঘাতে বড় ভাই খুন হয়েছে। উপজেলার রাজানগর ইউনিয়নের কালিনগর গ্রামে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

পরিবারও পুলিশ সূত্রে জানা যায়, সিদ্দিকের গরু আকিলশাহের শীম গাছ খেয়ে ফেললে এ নিয়ে সহোদর সিদ্দিক ও আকিলশাহ এর স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, এর জের ধরে বুধবার দিবাগত রাতে ১১টার দিকে ছোট ভাই সিদ্দিক (৫০) বড় ভাই আকিল শাহকে (৫৬) পিছন দিক থেকে রড দিয়ে মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় আকিল শাহকে প্রথমে দিরাই হাসপাতাল ও পড়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর ৪টার দিকে তিনি মৃত্যু বরণ করেন।

দিরাই থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল আকিলশাহের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের ময়না তদন্ত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে দিরাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন শিকদার সহ পুলিশ প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.