Sylhet Today 24 PRINT

অবশেষে জাফলংয়ে ইসিএ’র সীমানা নির্ধারণ

গোয়াইনঘাট প্রতিনিধি |  ০৪ জানুয়ারী, ২০১৮

পরিবেশ ধ্বংস ও শ্রমিকদের প্রাণহানির বিষয়টি মাথায় রেখে ২০১৫ সালে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) এলাকা ঘোষণা করে সরকার। সে অনুযায়ী জাফলং পাথর কোয়ারী ও তৎসংলগ্ন প্রায় ১৪.৯৩ বর্গ কিলোমিটার এলাকা চিহ্নিত করে একটি গেজেটও প্রকাশ করা হয়। কিন্তু গেজেট প্রকাশের প্রায় তিন বছর পেরিয়ে গেলেও অধ্যাবদি গেজেটে উল্লেখিত এলাকার সীমানা নির্ধারণ ও এর বাস্তবয়ন হয়নি। পরিশেষে ২০১৮ সালের অর্থাৎ নতুন বছরের দ্বিতীয়দিন মঙ্গলবার বিকেলেই জাফলংয়ের মন্দিরের জুম এলাকায় পাথর উত্তোলনের গর্তে পাড় ধসে মাটি চাপায় পাঁচ শ্রমিক নিহত হওয়ার পর সরব হয়ে উঠেছে সিলেটের প্রশাসন।

এরই ধারাবাহিতায় অবশেষে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সরকারের ঘোষিত ইসিএ’র এলাকার সীমানা নির্ধারণ কাজের উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ইমরান আহমদ, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার  মৃনাল কান্তি দেব, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সৈয়দ আমিনুর রহমান, পরিবেশ অধিদপ্তরের পরিচালক সালাহ উদ্দিন, উপ-পরিচালক আলতাফ হোসেন, গোয়াইনঘাটের ইউএনও বিশ্বজিত কুমার পাল, সহকারী কমিশনার (ভূমি) সুমন চন্দ্র দাশ, থানার ওসি (তদন্ত) হিল্লোল রায়, পূর্ব জাফলং ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান লেবু, আওয়ামীলীগ নেতা এখলাসুর রহমান,মিনহাজুর রহমান,শাহজান সিরাজ,আব্দুল মালিক,ইউনিয়ন যুবলীগের আহবায়ক আফাজ উদ্দিন প্রমুখ।

ইসিএ’র সীমানা নির্ধারণের উদ্বোধন কার্যক্রম  শেষে সাংসদ ইমরান আহমদ পাথর উত্তোলনের গর্তে পাঁচ শ্রমিক নিহতের ঘটনাস্থল মন্দিরের জুম এলাকা পরিদর্শন করেন এমপি ইমরান আহমদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.