Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে নদীর ভাঙ্গন রোধে এলাকাবাসীর মানববন্ধন

সিলেটটুডে ডেস্ক |  ০৫ জানুয়ারী, ২০১৮

সিলেটের গোলাপগঞ্জে কুশিয়ারা নদীর ভাঙ্গন থেকে রক্ষা পেতে স্থানীয়রা মানববন্ধন কর্মসূচী পালন করছে।

শুক্রবার সকাল ১২টায় ভাদেশ্বর ইউপির নিয়াগুল,কাটাখালের পারসহ নদীর তীরবর্তী ৪/৫টি গ্রামের লোকজন প্রায় ১ঘন্টা নদী পারে দাঁড়িয়ে থেকে মানববন্ধন কর্মসূচী পালন করে। স্থানীয় সামাজিক সংগঠন নিয়াগুল, কাটাখালের পার, কুলিয়া সমাজ কল্যান সংস্থার সভাপতি মইন উদ্দিন পাখি মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন,ডাঃ ফখরুল ইসলাম, সুব্রত দাশ, শমরঞ্জন দাস, চিত্ত রঞ্জন দাস, জসীম উদ্দিন, শামসুল ইসলাম, শুভঙ্কর দাস, প্রীতি ভূষন দাস, স্বপন দাস, পাপলু দাস, পিন্টু দাস, সৈকত দাস, সাগর দাস, বাবুল দাস, অধির সিংহ, গৌরাঙ্গ চন্দ্র দাস, কুটু মিয়া, মুকুন্দ রাম দাস, চয়ন চক্রবর্ত্তী, সৌরভ দাস ও সব্যসাচী দাস।

মানববন্ধনে বক্তারা নদীর ভয়ানক ভাঙ্গন থেকে রক্ষা পেতে স্থানীয় সংসদ সদস্যসহ সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগীতা কামনা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.