চুনারুঘাট প্রতিনিধি | ০৫ জানুয়ারী, ২০১৮
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেল স্টেশন এলাকায় অজ্ঞাতপরিচয় এক মহিলার মরদেহ উদ্ধার করেছেন রেলওয়ে পুলিশ। শুক্রবার (৫ জানুয়ারি) দুপুর ১টায় মহিলার মরদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে স্থানীয়রা স্টেশন এলাকায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি
উদ্ধার করে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) সাজিদুল হক মরদেহ উদ্ধারের সত্যতা স্বীকার করে জানান, অজ্ঞাত এই মহিলার মরদেহ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।