Sylhet Today 24 PRINT

শীতার্ত মানুষের পাশে দিরাইর ইউএনও

দিরাই প্রতিনিধি |  ০৫ জানুয়ারী, ২০১৮

সুনামগঞ্জের দিরাইয়ে ছিন্নমূল, দুস্থ ও শীতার্ত মানুষদের শীত নিবারণের জন্য শীতবস্ত্র দিয়েছেন দিরাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।  

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দিবাগত রাতে প্রচণ্ড শীতের মধ্যে দরিদ্র ও অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঈন উদ্দিন ইকবাল। সহযোগিতা পেয়ে আবেগআপ্লুত হ‌য়ে পরেছে গ্রামের অসহায় মানুষ গুলো।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবালের সাথে কথা বললে তিনি বলেন, কম্বল বিতরণের তালিকা স্থানীয় জনপ্রতিনিধিরা করেছেন। তালিকা হাতে অসহায় মানুষের কথা ভেবে রাতে আমার অফিস স্টাফদের নিয়ে দিরাই পৌর শহরের বাস ষ্টেশন রোড, উপজেলার তাড়ল ইউনিয়নের ধলসহ বিভিন্ন এলাকার হতদরিদ্র মানুষদের কাছে কম্বল পৌঁছে দিয়েছি।  

যদি ঘোষণা দিয়ে কম্বল বিতরণ করা হত তাহলে হয়তো একই পরিবারের কয়েকজন সদস্য জোট বেঁধে আসতো। তাহ‌লে যে লোকটির সবচেয়ে প্রয়োজন তিনি নাও পেতে পারেন কম্বল‌টি। এই জন্য রাতের গভীরে রাস্তাঘাটে, প্রত্যন্ত অঞ্চলে গিয়ে নিজের চোখের সামনে যাকে কম্বল দেয়াটা যুক্তিসংগত মনে হয়েছে তা‌র হা‌তেই দেওয়া হয়েছে বলে জানান তিনি।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.