গোলাপগঞ্জ প্রতিনিধি | ০৬ জানুয়ারী, ২০১৮
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সরকার মাদ্রাসা শিক্ষার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। আলেমদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী ইসলামি-আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ফলে মাদরাসা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা লাভের পথ সুগম হয়েছে। আদর্শ নাগরিক গড়ে তুলতে মাদ্রাসা শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও ভাদেশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এ ছালিকের সভাপতিত্বে শুক্রবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টায় গোলাপগঞ্জে ভাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদ্রাসার ৭০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ৫০ বছর পূর্তি ও অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাদ্রাসার ছাত্র তোফায়েল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, জেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন, প্রিন্সিপাল মিছবাহ উদ্দিন টিপু, মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ আব্দুল কাইয়ূম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রহমান, জেলা শিক্ষা প্রকৌশলী নজরুল হাকিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল প্রমুখ।